কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১১ মে, ২০১৮ এ ০১:২২ AM
কন্টেন্ট: পাতা
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার রাত ৮ টার দিকে হানিফ মুসল্লী ও তার স্ত্রী মাছুমা বেগমকে ১ হাজার ৯ শ বোতল ফেন্সিডিল সহ আটক করে আমতলীর থানা পুলিশ যার আনুমানিক মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্যাহ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থল থেকে হানিফ মুসুল্লি ও তার স্ত্রীকে ১ হাজার ৯'শ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করি।” এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। এ সফলতার স্বীকৃতিস্বরূপ তাৎক্ষণিকভাবে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব বিজয় বসাক, পিপিএম তাঁর কার্যালয়ে বসে উক্ত টিমকে পুরষ্কৃত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এ ধরণের প্রচেষ্টা অবশ্যই অব্যহত রাখতে হবে এবং বরগুনা জেলাকে যে কোন মূল্যে সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে মাদকমুক্ত করতে হবে।”
ছবি
