Tuesday February 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১১ মে, ২০১৮ এ ০১:২১ AM

এক নজরে

কন্টেন্ট: পাতা

এক নজরে

অবস্থানঃ ভৌগোলিকভাবে আমতলী প্রায় ২১০৫১ ও ২২০১৭ উত্তর অক্ষাংশ এবং ৯০০০২ ও ৯০০২৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এউপজেলার উত্তরে পটুয়াখালী সদর, দক্ষিণ পশ্চিমে তালতলী উপজেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া উপজেলা এবং পশ্চিমে বুড়ীশ্বর বা পায়রা নদী। এ নদী বরগুনা জেলা সদর থেকে আমতলীকে বিচ্ছিন্ন করে রেখেছে।

আমতলী উপজেলায় ১টি পৌরসভা, ৭টি ইউনিয়ন, ৬৬টি মৌজা ও প্রায় ২০০টি গ্রাম নিয়ে গঠিত এর আয়তন প্রায় ৬৯৫ বর্গ কিলোমিটার তন্মধ্যে জলাশয় ও প্রশস্ত নদী প্রায় ২১২ বর্গ কিলোমিটার।

এই উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছে - বর্তমানে ৭টি ইউনিয়ন নিয়ে আমতলী উপজেলা গঠিত

  1. গুলিসাখালী ইউনিয়ন
  2. কুকুয়া ইউনিয়ন
  3. আঠারগাছিয়া ইউনিয়ন
  4. হলদিয়া ইউনিয়ন
  5. চাওড়া ইউনিয়ন
  6. আমতলী ইউনিয়ন এবং
  7. আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন

এই বিস্তৃত এলাকা নিয়ে গঠিত হয় আমতলী থানা। আমতলী থানা পুলিশ পরিদর্শক 02 জন, এসআই 9 জন, এএসআই 07 জন, 01 জন নারী এসআই ও এএসআই, 36 জন কনস্টেবল সহ 58 জন জনবল নিয়ে গঠিত।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন